লাখাইয়ে নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের মহড়া
লাখাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কে সামনে রেখে লাখাই থানা পুলিশের রাত্রিকালীন মহড়া আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। শুক্রবার সন্ধার পর লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে রাত্রিকালীন মহড়ার কার্যক্রম শুরু হয়।
রাত্রিকালীন মহড়ায় অংশ গ্রহন করেন লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, পুলিশের এসআই আকতারুজ্জামান, প্রনয় কুমার সরকার, মানিক সাহা, বিপুল চন্দ্র দেবনাথ, মুন্না মিয়া সহ একদল পুলিশ।
এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্য কে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় এই পুলিশ মহড়া দেয়া হবে।
তিনি আরও জানান, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্য কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।







