কেন্দ্রীয় সহকারী মহাসচিব কে. এম. আতিকুর রহমান
যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব কে. এম. আতিকুর রহমান বলছেন, শরিয়াহ আইনের প্রণেতা আল্লাহ শরিয়াহ আইন হল কুরআন সুন্নাহ ভিত্তিক ঐশ্বরিক আইন অপরিবর্তনশীল। অন্যদিকে সাধারণ আইন মানুষের তৈরি আইন ধর্মনিরপেক্ষবাদী পরিবর্তনশীল আইন। আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করলে দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও ছিনতাই রোধ হবে। যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর শাস্তির ব্যবস্থার নিশ্চিত করে উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর সকলে সমানভাবে সুবিচার পায় সেই ব্যবস্থা করতে হবে। অন্যদিকে মানুষের তৈরি আইনে যখন যিনি ক্ষমতায় থাকবেন সকল অপরাধ করার পরেও দলীয় এবং উচ্চ শ্রেণীর লোকদের সঠিক বিচার হয় না। শুধুমাত্র অসহায় গরিব নিম্ন শ্রেণীর মানুষের আর বিচারকার্য সাধন করা হয় তারা কোন সুবিচার পায় না। তিনি বলেন, নারী-পুরুষ-শিশুসহ সব শ্রেণি-পেশা এবং সব ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে, সে ব্যবস্থা করতে হবে। ‘আমরা দেশের শান্তি চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারে।
শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মুফতি আবু তাহের মিসবাহের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য আলহাজ¦ নজির আহমদ, সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, জাতীয় উলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ মুফতি ফখর উদ্দিন, এলডিপি সিলেট জেলা সভাপতি মাওলানা নুরুল আলম, মহানগর সভাপতি মুজাম্মিল হোসেন লিটন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা মোজাম্মেল হক, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি শামসুদ্দিন মু. ইলিয়াস।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জেলা সভাপতি আলহাজ ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মো: জাকির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মো: জাকাওয়াত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম রনি প্রমুখ।







