সকালে খালি পেটে কুসুম গরম পানি পানের উপকারিতা
আমরা অনেকেই সকালে হালকা কুসুম গরম পানি পানি করি। কিন্তু মাজে মাঝে মনে প্রশ্ন ঘুরপাক খায় এটা ঠিক হচ্ছে কিনা? তবে বিশেষজ্ঞরা বলছেন, সকালে খালি পেটে গরম পানি খাওয়া সাধারণত ক্ষতিকর নয়, বরং সঠিকভাবে খেলে এটি উপকারী।
আসুন জেনে নেওয়া যাক এর উপকারিতা-
১. কুসুম গরম পানি হজম শক্তি বাড়ায়, পাকস্থলী সক্রিয় হয়, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
২. শরীরের বর্জ্য বের হতে সহায়তা করে।
৩. রক্ত সঞ্চালন ভালো করে।
৪. শীতে শরীর গরম রাখতে সাহায্য করে।
৫. গলা পরিষ্কার রাখে, কফ জমা কমাতে সহায়ক।
এর কিছু অপকারিতাও আছে-
১. অতিরিক্ত গরম পানি (ফুটন্ত বা জ্বালানো অবস্থায়) পান করলে গলা ও খাদ্যনালিতে জ্বালা বা ক্ষত হতে পারে।
২. গ্যাস্ট্রিক বা আলসার থাকলে অতিরিক্ত গরম পানি পাকস্থলীতে অস্বস্তি বাড়াতে পারে।
৩. একসাথে বেশি পরিমাণে খেলে হঠাৎ বমি ভাব বা পেট ফাঁপার সমস্যা হতে পারে।Water & Marine Sciences
খাওয়া পদ্ধতিটা জেনে নেই-
১. হালকা গরম বা কুসুম গরম পানি খান করা ভাল।
২. এক গ্লাস (২০০-২৫০ মি.লি.) পান করাই যথেষ্ট।
৩. ধীরে ধীরে চুমুক দিয়ে পান করতে হবে।
৪. চাইলে ২-৩ ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন, (যদি গ্যাস্ট্রিক না থাকলে)







