বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে মুহাম্মদ নিজাম সিদ্দিকী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেটের বিশ্বনাথ উপজেলায় বইতে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া।আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুরো রমজান মাস ব্যস্ত সময় পার করার পর আসলো ঈদুল ফিতরের আনন্দ।সেই আনন্দকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা আরো বেশী করে নিজেকে উপজেলাবাসীর কাছে জানান দেওয়ার চেষ্টা করছেন।
এদিকে অনেক প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল থাকলেও মাঠে ময়দানে সক্রিয় ছিলেন মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। তিনি বিভিন্ন ভাবে রমজানে ও ঈদে উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণে ছিলেন ব্যস্ত।
পাশাপাশি ঈদে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে চালিয়ে গেছেন নির্বাচনী প্রচারণা। অন্যদিকে সম্ভাব্য অন্যান্য চেয়ারম্যান পদপ্রার্থীরা ঈদ শুভেচ্ছা ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়েছেন তৎপরতা। এই তৎপরতায় ছিলেন সরকারি দলের অনেক প্রার্থীরা।অনেকে আবার প্রবাসে থেকেও প্রচারণা করেছেন বিভিন্নভাবে। আবার দলের গ্রীন সিগন্যালের আশায় প্রবাসে থেকেও প্রচারণা করছেন। এ নিয়ে চলছে স্থানীয় জনগণের মধ্যে আলোচনা। সবুজে ঘেরা প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ একটি উপজেলা।এ উপজেলা নির্বাচন ঘিরে রাজনৈতিক ও সাধারণ অঙ্গন ও হাট বাজারে আলোচনা ক্রমেই জমে উঠেছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যে আলোচনার কেন্দ্র বিন্দুতে ওঠে এসেছেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর ত্যাগী,কারা নির্যাতিত ও পরিক্ষিত ব্যক্তিত্ব মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর নাম। স্থানীয় রাজনীতিতে পরিচিত এ মুখ এ নেতা একবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন। শিক্ষিত, বিনয়ী,আস্থা ও ভালবাসার প্রতিক এবং ক্লীন ইমেজের অধিকারী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে এবং এ উপজেলার শিক্ষা,স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এখানকার জনসাধারণের অনুরোধে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।তাকে চিনেন না এমন কেউ নেই এ উপজেলায়। তিনি সকল দলের সকল মানুষের কাছে এক প্রিয় ব্যক্তি। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনা বেশি দেখছেন উপজেলাবাসী।তিনি গত দশকে একাধিকবার জেল জুলুম ও প্রতি হিংসার শিকার হয়েছেন এবং সে সময় অসংখ্য মিথ্যা মামলায় বারংবার কারাবরণ করেছেন। তাতেও তিনি এখানকার মানুষের কথা ভুলে যাননি।সাধারণ মানুষের অধিকার আদায়ে সব সময় সোচ্চার থেকেছন।রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার রয়েছে উজ্জ্বল উপস্থিতি। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো,তরুনদের সংগঠিত করা এবং এলাকার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়ার কারণে উপজেলার মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিতে পেরেছেন। স্থানীয় নেতাকর্মী, ও সাধারণ জনগণের মতে একজন ত্যাগী, সৎ ও সাহসী নেতৃত্ব হিসেবে মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী উপজেলাবাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
তাই আগামী বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার সম্ভাবণায় এখন কেবল তিনিই।অনেকে মনে করছেন, সুযোগ পেলে তিনি এ উপজেলার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও সমৃদ্ধ বিশ্বনাথ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।মানুষের প্রতি ভালবাসার কারণে তিনি এখন বিশ্বনাথের আপামর মানুষের কাছে একটি আশার নাম।







