আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষক পাননি এমপি কামরুল, ১২ শিক্ষকে শোকজ
আকস্মিক সুনামগঞ্জপর মধ্যনগর উপজেলার পাচঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিত পেলেও তিনটি বিদ্যালয়ে শিক্ষককে উপস্থিত পাননি সুনামগঞ্জ ১(তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করেন।
বিদ্যালয় গুলোর পাঠদান কার্যক্রম,শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি।
এ সময় তিনি মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টার দিকে,দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ১০টার দিকে এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার দিকে গিয়ে কোনো শিক্ষককে পাননি।
এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে বিষয় জানান এবং এই বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বলেন।
বিদ্যালয় পরিদর্শন শেষে এমপি কামরুল বলেন, হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন,শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে হবে তার জন্য শিক্ষকগনের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা জরুরি।
আর হাওরাঞ্চলে শিক্ষার পিছিয়েছে থাকতে দেয়া হবে না। তার জন্য শিক্ষক ও অভিভাবকগনকে ঐক্য বদ্ধ ভাবে নিজ নিজ অবস্থা থেকে পড়া শোনা শিশুরা মনোযোগী হয় তার জন্য চেষ্টা করতে হবে এবং ভাল ফলাফল আসবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলুয়ার হোসেন জানান, সংসদ সদস্যের মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার পর অভিযুক্ত ১২ জন শিক্ষককেই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। বিভাগীয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।







