মাদক চুরি ডাকাতি ও দাঙ্গার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা নবাগত ওসির
লাখাই উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে লাখাই থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ও এসআই আবু কাউছার,লাখাই প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি আশীষ দাশ গুপ্ত,সাধারণ সম্পাদক বিলাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাশ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মহসিন সাদেক, সাধারণ সম্পাদক সুমন আহমেদ বিজয়, রিপোটার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ,সাংবাদিক নাজিম উদ্দিন রানা,ইয়াকুব হাসান অন্তর, সানী চন্দ্র বিশ্বাস,কামরুল হাসান সুজন,এসএম জুবায়ের আহমেদ,আশিক আহমেদ ও শফিকুল ইসলাম সাবাল প্রমূখ।
মতবিনিময় সভায় লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি,মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও দাঙ্গা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যাধী বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
লাখাই থানার নবাগত ওসি শরীফ আহমেদ বলেন পুলিশ ও সাংবাদিক সমাজের গুরুত্বপূর্ণ দুটি অংশ। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজে ঘটে যাওয়া বাস্তব চিত্র তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করে।
লাখাই উপজেলায় ঈদ পরবর্তী দাঙ্গার প্রবণতা বেশি হওয়ায় পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ মিলে কাজ করলে লাখাই উপজেলা কে দাঙ্গা মুক্ত করা যাবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন মাদক নির্মূলে বিন্দুমাত্র ছাড় নাই,মাদকের বিরুদ্ধে অভিযান চলবে,মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিক ভাবে কাজ করবে।
কঠোর হুশিয়ারী প্রদান করে তিনি আরও বলেন, মাদক চুরি ডাকাতি ও দাঙ্গার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সাংবাদিক সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।







