বিশ্বনাথে রাস্তা পাকাকরণে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের নগদ অর্থ প্রদান
সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেন,নিজের সচ্ছলতা বজায় রেখে নিঃস্বার্থভাবে অভাবী,আত্মীয় ও প্রতিবেশীকে দান করা সেরা কাজ। এটি মানুষের মনের ভেতরের মনুষ্যত্ব ও সহানুভূতি জাগিয়ে তোলে, সমাজে সহমর্মিতা বাড়ায় এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে দাতার মর্যাদা উচ্চে তুলে দেয়।
তিনি (১৩ মে) বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নস্থ তেলিকোনা গ্রামে মরহুম উস্তার আলী রহঃ রাস্তা পাকাকরণের উদ্বোধন কালে ও মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এই প্রতিপাদ্যেকে সামনে রেখে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে নগদ দেড় লক্ষ টাকার চেক প্রদান কালে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
আর- রাহমান এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ শাখার পরিচালক আব্দুল মালিকের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য প্রবাসী আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের অন্যতম পরিচালক মাওলানা সিদ্দিকুর রহমান, হাজী আব্দুস সবুর, হাজী মাসুক মিয়া,এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক তাওহিদ হাসান ডা. সাজ্জাদুর রহমান, এহছানুর রহমান,মো: আমিনুর রহমান, হাফিজ মাহমুদুর রহামন, মওসুফ আহমেদ, মাসুক মিয়া, আজিমুর রহমান হামিম, ত্বা-সীন আহমদ, ফয়েজ আহমদ প্রমূখ।
পরে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক আব্দুল হান্নান।







