লাখাইয়ে পুলিশের সাড়াশি অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার ৫
লাখাইয়ে পুলিশের সাড়াশি অভিযানে ইয়াবা ব্যবসায়ী সহ ৫ আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন গোলাম হোসেন, তোফাজ্জুল হোসেন, গোলাপ মিয়া, ইসমাইল হোসেন গাজী, ও আজি রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় লাখাই থানার পুলিশের এসআই আবু কাউছার, মানিক সাহা, বিপুল চন্দ্র দেবনাথ, ময়নাল হোসেন খান, প্রনয় কুমার সরকার, মুন্না মিয়া, অরবিন্দু, এ এস আই আব্দুল হাকিম, ওয়াসিম, আব্দুস ছালাম বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক সাড়াশি অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী কাটিহারা গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে আজি রহমানের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলার আসামি পূর্ব সিংহ গ্রামের মৃত সবুজ আলীর ছেলে গোলাম হোসেন (৬০), মোড়াকরি গ্রামের পলাতক আসামী কদর আলীর ছেলে তোফাজ্জুল হোসেন (২৬), মৃত ছুর রহমানের ছেলে গোলাপ মিয়া (২৬) ও মৃত আব্দুল খালেকের ছেলে ইসমাইল হোসেন গাজীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ আসামীদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আসামী আজি রহমান এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আজি রহমানসহ গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার (১৫মে) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এধরণের ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন তিনি।







