লাখাইয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লাখাইয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে আজি রহমান (৪০)।
পুলিশ সূত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় ও এসআই প্রনয় কুমার সরকার, মুন্না মিয়া ও অরবিন্দু সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মে বৃহস্পতিবার দিবাগত রাতে বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামে আসামীর বসত বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার ওসি শরীফ আহমেদ ইয়াবা ট্যাবলেট সহ আসামী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক শুক্রবার (১৫ই মে) আসামীকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।








