কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কসকনকপুর শ্যামলী আবাসিক এলাকার প্রবাসীদের সমন্বয়ে শুক্রবার (০৫ জুন বিকেলে) গঠিত সামাজিক ও কল্যাণমূলক সংগঠন “কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদ” এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালকদের সরাসরি ভোটের মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান তাপাদার, আক্তার হোসেন চৌধুরী, আলি আকবর, পরিচালক হাফিজ দেলওয়ার হোসেন, মাহফুজ আহমদ ও সাইদুর রহমান রিপনের প্রত্যক্ষ ভোট ও মতামতের ভিত্তিতে নবগঠিত এই আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে জাহিদ হোসেন তাপাদার (সংযুক্ত আরব আমিরাত) সভাপতি এবং হাফিজ আহমদ সুমন (কানাডা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি জসীম উদ্দিন তাপাদার (সংযুক্ত আরব আমিরাত), জহির উদ্দিন ফখর (সংযুক্ত আরব আমিরাত), হাবিবুর রহমান তাপাদার (সৌদি আরব), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ (স্পেন), হাফিজ দেলওয়ার হোসেন (সংযুক্ত আরব আমিরাত), আলি আকবর (সংযুক্ত আরব আমিরাত), সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমদ (সংযুক্ত আরব আমিরাত), সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রিপন (সংযুক্ত আরব আমিরাত), অর্থ সম্পাদক আক্তার হোসেন চৌধুরী (সংযুক্ত আরব আমিরাত), সহ-অর্থ সম্পাদক আল মাহমুদ লস্কর (সংযুক্ত আরব আমিরাত), দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তাপাদার (কাতার), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাবের আহমেদ সাজন (কানাডা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-মামুন লস্কর (সৌদি আরব), ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল মালিক (সংযুক্ত আরব আমিরাত), সমাজকল্যাণ সম্পাদক কিবরিয়া রহমান শিপন (সংযুক্ত আরব আমিরাত), উপ-সমাজকল্যাণ সম্পাদক নাসির আহমদ তাপাদার (সংযুক্ত আরব আমিরাত), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম (মালয়েশিয়া), ক্রীড়া সম্পাদক রেদওয়ান আহমদ বাবু (সৌদি আরব), ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম দিপু (যুক্তরাজ্য), তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলপিনা চৌধুরী সায়েম (এস্তোনিয়া), কার্যনির্বাহী সদস্য ফরহাদুল ইসলাম ফাহিম (যুক্তরাজ্য), শিহাব আহমদ (সৌদি আরব) ও সাফওয়ান আহমদ তাপাদার (সংযুক্ত আরব আমিরাত)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসে অবস্থানরত কসকনকপুর শ্যামলী বাসিন্দাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রাখা এবং বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংগঠনটি কাজ করবে। তারা দেশ-বিদেশে অবস্থানরত কসকনকপুর শ্যামলীর সকল প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।







