ছাতকে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা
ছাতক পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পাকঘর রেস্টুরেন্ট ও বিক্রমপুর ভিজা মিষ্টিসহ ৪টি প্রতিষ্ঠানে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম ও সিলেট অঞ্চল বিএসটিআই’র ফিল্ড অফিসার হোসাইন মোহাম্মদ সিদ্দিকীন’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ফিজিশিয়ানস মাছ, মাংস ও অপরিস্কার ও মেয়াদ উত্তীর্ণ সহ বিভিন্ন অনিয়মের জন্য চারটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় তার সাথে ছিলেন সিলেট অঞ্চল’র বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) সুপান্ত জয়, ছাতক থানার এসআই শফিকুল ইসলাম।
জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, খাবার বিক্রিতে অনিয়ম, রেস্টুরেন্ট ক্লিন নয়, মেয়াদ উত্তীর্ণ গ্রীল,কাচা মাছ, মুরগি ফ্রিজে রাখা দই সংরক্ষণ সহ ও নানা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রেস্টুরেন্ট ও মিষ্টি ব্যাবসায়ীদের সতর্ক করা হয়েছে।







