সিলেট ধ্রুবতারা সাহিত্য পরিষদের দবিরুল ইসলাম দবির এর স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা
সিলেট ধ্রুবতারা সাহিত্য পরিষদের উদ্যোগে দ্রোহের কবি আলহাজ¦ মো. দবিরুল ইসলাম দবির এর স্বদেশ প্রত্যাবর্তনে বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় গার্ডেন টাওয়ারস্থ সিটি কলেজ ৬ষ্ঠ তলায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কবি লায়েক আহমদ মাসুমের সভাপতিত্বে ও কবি সৈয়দ আছলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলুম জননেতা মাও. আব্দুল হামিদ খাঁন ভাসানীর সুযোগ্য সন্তান মাও. মোস্তাক আহমদ ন্যাপ ভাসানী, বিশেষ অতিথি কবি প্রভাষক বাসিত বিন হাবিব, বিশিষ্ট ছড়াকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক কামরুল আলম, মাহবুবা খানম, সাজ্জাদ আলী, চাটিবহর ফেমাস মাদরাসার সভাপতি মো. তছির খাঁ, সিলেট ধ্রুবতারা সাহিত্য পরিষদের সহ-সভাপতি মনির উদ্দিন নূরী, সাংগঠনিক সম্পাদক মো. মাস্টার তৌফিক চৌধুরী, সাহিত্য সম্পাদক কামাল আহমদ, মো. নূর মিয়া, রায়ান ইসলাম তাহমিদ প্রমুখ।







