এমসি কলেজের পরিসংখ্যান বিভাগের ‘স্ট্যাটিস্টা’র নতুন কমিটি গঠন
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিসংখ্যান বিভাগের সংগঠন ‘স্ট্যাটিস্টা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গঠিত এ কমিটিতে বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিন আলীকে সভাপতি এবং অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুভাষ দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সপ্নীল ব্রক্ষ, মো. রিফাত আহমদ, রিজওয়ান আহমদ অভি ও স্বাগতা চৌধুরী। দিলরুবা ইয়াসমিন রিয়াকে সহসাধারণ সম্পাদক এবং ফারিজা আক্তার স্মৃতিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মিথীলা তালুকদার।
ক্রীড়া সম্পাদক হিসেবে শিহাব আহমেদ, সহক্রীড়া সম্পাদক (পুরুষ) পাভেল মিয়া এবং সহক্রীড়া সম্পাদক (মহিলা) ফারহানা জামাল বিথী দায়িত্ব পেয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৃষ্টি তালুকদার দোলা এবং সহসাংস্কৃতিক সম্পাদক মো. শাইখুল ইসলাম সিজান।
এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে অর্ক সারথী দাস, সহকোষাধ্যক্ষ জায়ারা আফরিন চৌধুরী, প্রচার সম্পাদক দেবব্রত দাস দীপ্ত এবং সহপ্রচার সম্পাদক উতুল দাসকে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অর্ঘ্য পুরকায়স্থ, ইসমত আরা ইমা, জীবন দাস পার্থ, সৌমিক দেব, রাহাত আহমেদ, মুয়াজ খান, মো. জামিম আহমেদ, মৃত্তিকা ভট্টাচার্য, আহনাফ আবিদ ও সামিয়া জাহান।







