কাল রাধাষ্টমী, ইসকন সিলেটে দিনব্যাপী আয়োজন
আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমী। এ উপলক্ষে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, রাধাষ্টমী উপলক্ষে কীর্তনমেলা, মহা-অভিষেক, মহিমা কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। এদিন ভক্তরা দুপুর পর্যন্ত উপবাস পালন করবেন। এরপর নির্ধারিত সময়ে মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে উপবাস ভঙ্গ করবেন।
ভক্তদের অংশগ্রহণে কীর্তন ও ভক্তিমূলক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি উদযাপন করা হবে। এ আয়োজনে ইসকন সিলেটের ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।







