দুর্ঘটনা ও যানজট থেকে রক্ষা পেতে নগরীর সকল রাস্তায় ডিভাইডার স্থাপনের জোর দাবি
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০মিনিটে নগরীর মির্জাজাঙ্গাল পয়েন্টে সিলেট মহানগরীর মারাত্মক যানজট ও অবৈধ পার্কিং দূরীকরণে সিলেটের সকল ছোট-বড় রাস্তায় ডিভাইডারের দাবীতে ১০ মিনিট মানব ডিভাইডার কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ডিভাইডার হলে রাস্তায় ওভারটেকিং বন্ধ, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত, রাস্তার অবৈধ পার্কিং দূর, অবৈধ স্ট্যান্ডবাজী ও সর্বপ্রকার মুখোমুখী দুর্ঘটনা থেকে সাধারণ জনগণ পরিত্রাণ পাবেন। তাই সর্বপ্রকার সমস্যা দূর করতে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ড সহ বাংলাদেশের প্রতিটি রাস্তায় ডিভাইডার স্থাপন খুবই প্রয়োজন। বক্তারা আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগ তাদের আওতাধীন সিলেট মহানগরীর ছোট-বড় সকল রাস্তায় ডিভাইডার স্থাপন করলে মহানগরবাসী দুর্ঘটনা ও যানজটের কবল থেকে রক্ষা পাবে। বক্তারা দুর্ঘটনা এড়াতে ও যানজট থেকে রক্ষা পেতে মহানগরীর ছোট-বড় সকল রাস্তায় ডিভাইডার স্থাপনের জোর দাবি জানান।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ। ১০ মিনিট অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। ১০ মিনিট অবস্থান কর্মসূচী ও সমাবেশে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি এম.এ আলী জালালাবাদী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, উমাকান্ত দাস, কয়েস আহমদ ও হরিমোহন রায়।







