দিরাইয়ে পৃথক অভিযানে গ্রেফতার ৩
সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুইটি অভিযানে তিন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
দিরাই থানার এসআই (নিঃ) মোফাজল হোসেন, এসআই (নিঃ) কানন দাশ, এএসআই (নিঃ) দিবাস চন্দ্র দাশ, এএসআই (নিঃ) মোতালেবসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানে দিরাই থানাধীন হাসিমপুর নয়াহাটি এলাকা দূর্জয় রায় পিতা টিপু মিয়া কে গ্রেফতার করা হয়।
অপর অভিযানে ধীতপুর এলাকা থেকে ইলিয়াছ আলী পিতা আব্দুর রইছ এবং সুজাত মিয়া পিতা-মনফর আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন জনই দিরাই উপজেলার বাসিন্দা। পরে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে দিরাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







