তাহিরপুরে নবনিযুক্ত ৪৮ শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় নবনিযুক্ত ৪৮ জন শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
সোমবার দুপুরে উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে কর্মশালার উদ্বোধন করে নবনিযুক্ত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জনাব রাজন কুমার সাহা, তাহিরপুর ইউ আর সি ইন্সট্রাক্টর সৈয়দ আহমদ সাহলান, তাহিরপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ তৌফিক, মধ্য তাহিরপুর সপ্রাবি সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্যবৃন্দ ও তাহিরপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি নেতৃবৃন্দ।
উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী নবনিযুক্ত শিক্ষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা দেন। একেই সাথে তাহিরপুরের পিছিয়েছে থাকা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করার আহবান জানান।







