বিগত ১৭ বছরের প্রতিটি অন্যায়ের বিচার হবে করা হবে
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্বস্থিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সুনামগঞ্জের জেলা যুবদলের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। রোববার (২৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কায্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা আ.লীগের পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কায়েছের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ আনিসুল হক।
এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান রাজুসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, সন্ত্রাস ও নৈরাজ্য, অপচেষ্টা,দেশকে অস্থিতিশীল কারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে আ.লীগের উদ্দেশ্য বক্তারা বলেন, শান্তিতে আছেন শান্তিতে থাকেন দেশের মানুষ আপনাদের বিগত দিনের কর্মকাণ্ড ভুলেনি। লক্ষ কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। ইলিয়াস আলীসহ ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে,হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে ১ হাজার ৪০০ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এসব অন্যায়ের প্রতিটির বিচার হবে।
বক্তারা আরও বলেন, ১৭ বছর বিগত স্বৈরশাসকেরা ১৭ বছর দেশে যে লুটপাট, নৈরাজ্য চালিয়েছে,তা দেশের মানুষ ভুলে যায়নি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে, উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে আর সন্ত্রাস মোকাবিলাও চলবে।







