আব্দুল লতিফ জেপি’র ইন্তেকালে হুমায়ুন কবিরের শোক
বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি, এবং সুনামগঞ্জ বিএনপির সহ-সভাপতি, আব্দুল লতিফ জেপি সোমবার বাংলাদেশে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাই হি রাজিউন)। দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মরহুম আব্দুল লতিফ জেপি’র। মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মাগফেরতা কামনায় এক বার্তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ৃুন কবির। ।
শোক বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ তাআলা মরহুমের যাপিত জীবনে গুণাহ সমূহ ক্ষমা করে এই বান্দাকে মুমীনদের কাতারে শামীল করে নেক আমলের ওসীলায় তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদার মেহমান হিসেবে কবুল করুন। একই সাথে পরিচিত অপরিচিত সহ জীবিতকালে যাদের সাথে নূন্যতম সর্ম্পক ছিল তাদের কাছে মাগফেরাত কমানায় দোয়াও চেয়েছেন তিনি।








