আজমিরীগঞ্জে ‘পার্টনার কংগ্রেস’ সভা অনুষ্ঠিত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষে ‘পার্টনার কংগ্রেস’ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুর তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান (ডাঃ জীবন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি)র উপ-পরিচালক কৃষিবিদ মো.আনোয়ারুল হক এবং জেলা কৃষি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ শাহানা পারভীন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আজমিরিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো.জসিম উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকবর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
এছাড়াও কংগ্রেস পার্টনার সভায় উপজেলার প্রান্তিক কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমুহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প কাজ করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন।
কৃষিখাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে নানা দিক নির্দেশনা দেয় কর্মকর্তারা। উপজেলা প্রতিটি হাওরে পানি নিষ্কাশনের পাশাপাশি নদী খননের জন্য প্রশাসনের সহায়তা চেয়েছে কৃষকরা।
কৃষকদের মতামতে বৃত্তিতে প্রধান অতিথি সাখাওয়াত হাসান জীবন বলেন কৃষকদের মান উন্নয়নে কাজ করছে সরকার। পানি নিষ্কাশনের জন্য নদী খনন প্রকল্পের প্রক্রিয়া চলছে। কৃষি জমির সকল ধরনের সহায়তা জন্য উপজেলা কৃষি কর্মকর্তাদের সহযোগীতা নিতে কৃষকদের আহ্বান জানান তিনি।







