ছাতকে আল-মতিন সুপার হোস্টেল উদ্বোধন
ছাতকে শহরের ট্রাফিক পয়েন্টে আল-মতিন সুপার হোস্টেল’র শুভ উদ্বোধন হলো ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কোরআন খতমের মাধ্যমে। উদ্বোধন করেন ছাতক চাঁদনীঘাটস্হ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ছাতক মধ্যেবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী নুরু মিয়া তালুকদার, ডাঃ কৃপাসিন্ধু দাস নিমাই, ছাতক প্রেসক্লাবের সদস্য মাহবুব আলম সেলিম, ব্যাবসায়ী ফরহাদ আহমদ রাজু, মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, জিয়া উদ্দিন আদনান, ছাতক পাথর সমিতির সদস্য শাহরিয়ার তারেক, ব্যাবসায়ী আদনান আহমদ রনি, ফয়েজ আহমদ ও আল-মতিন সুপার হোস্টেলের পরিচালক আল ইমরান আহমদ রুমন,শাহ সৈয়দ আল রবিন, সাগর দাস টিটু,আলী হোসেনসহ ব্যাবসায়ী, সাংবাদিক ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন চাঁদনীঘাট জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা সিরাজুল ইসলাম।
আল-মতিন সুপার হোস্টেলে পাচ্ছেন নিরাপদ ও সু-রক্ষিত আরামদায়ক রুম, ওয়াইফাই সুবিধা, পড়াশোনার জন্য শান্ত পরিবেশ, ২৪ ঘন্টা পানি সুবিধা, বিদ্যুৎ সুবিধা আইপিএস ধারা, সিসিটিভি নজরধারী, ২৪ ঘন্টা কেয়ারটেকার রয়েছে আপনাদের সেবা করার জন্য।
আরও রয়েছে আল-মতিন সুপার হোস্টেলে- আপনার প্রয়োজন অনুযায়ী রুম, সময় অনুযায়ী সুবিধা, দীর্ঘ মেয়াদের চুক্তি অনুযায়ী, ছাত্রছাত্রী, চাকরিজীবী ও ব্যাবসায়ীসহ সকলের জন্য সুবিধা। এছাড়াও আল-মতিন সুপার হোস্টেলের খাবার দুপুরে ও রাতে পাচ্ছেন।







