তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া আর নেই
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দীঘিপাড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শালিশী ব্যক্তিত্ব ইউনুস মিয়া (৭৪) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ৬ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।
আছর নামাজের পরে দীঘিরপার কবরস্থান মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফের নেতৃত্বে পুলিশ একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা দেয়। পরে জানাযা নামাজ শেষে মহল্লার কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শালিশী ব্যক্তিত্ব ইউনুস মিয়া (৭৪) মৃত্যুতে পরিবার ও এলাকা শোকের ছায়া নেমে এসেছে।







