ছাতকে চুরির মামলার আসামি বিশ্বনাথ থেকে গ্রেফতার
সিলেটের বিশ্বনাথ থেকে চুরির মামলার আসামি ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর গ্রামের সৈয়দূর-কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিশ্বনাথ উপজেলার করপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় সৈয়দুরকে। সে লাকেশ্বর মাঝপাড়া গ্রামের মৃ’ত মখলিছ আলীর ছেলে।
সাতপাড়া গ্রামের জমিরুল হকের মিলে চুরির ঘটনায় দায়ের করা একটি চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার এজাহার নামীয় আসামি সৈয়দুর। মামলায় আরো তিনজন আসামি রয়েছেন। তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।








