ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
ছাতক থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে থানার এস আই আব্দুল জলিল এবং এস আই আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দোলারবাজার ইউনিয়নের নিজ বাড়ি থেকে মিফতাহ উদ্দিন ওয়াহিদকে গ্রেফতার করেন।
মিফতাহ উদ্দিন ওয়াহিদ (২৫) উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণ পুর গ্রামের রউফ মিয়ার ছেলে ও সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, ওয়াহিদ ছাতক থানার দ্রুত বিচার আইনে মামলা নং ১৬ (৮) ২৬ ও মামলা নং ২৪ (১১) এর আসামি।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন (পিপিএম) জানান, আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।







