আহবায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব জমির উদ্দিন
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বড়লেখায় নিসচার উদযাপন কমিটি ঘোষণা
আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতা মূলক নানা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
এ উপলক্ষে রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায় বড়লেখা পৌর শহরের নিসচা কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান নিসচা পৃষ্টপোষক আবুল কাসেম এবং বিশেষ অতিথি ছিলেন নিসচা পৃষ্টপোষক নিজাম উদ্দিন ও সভাপতি তাহমীদ ইশাদ রিপন।
দিবসটি পালন ও মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করতে সর্বসম্মতিক্রমে সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়াকে আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনকে সদস্য সচিব করে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) ১৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন এবং ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কাসেম।
কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ ছুনু, যুগ্ম আহ্বায়ক আশফাক আহমদ, এহসান আহমদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেদওয়ান আহমদ রুম্মান, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, জাহাঙ্গীর আলম।
সদস্য-আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, শাকিল আহমদ, শাহরিয়ার শাকিল, রাহেল আহমদ, ফরহাদ আহমদ এছাড়াও উপদেষ্টা কমিটিতে রয়েছেন আবুল কাসেম, নিজাম উদ্দিন, নাদের আহমদ, শামসুল ইসলাম, মার্জানুল ইসলাম মার্জান, হালিমাতুন সাদিয়া লিলি, মস্তুফা উদ্দিন।
এছাড়াও মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন, আফজাল হোসেন রুমেল, আহমেদ নোমান, মাহিনুর ইসলাম মাহিন ও এমরান আহমদ।
দুর্ঘটনা-অনুসন্ধান সেলের দায়িত্বে রয়েছেন আব্দুল হামিদ, আনোয়ার হোসেন, নূরে আলম মোহন, রোকসানা আক্তার।
দুর্গাপূজা সেলের দায়িত্বে রয়েছেন রমা কান্ত দাস, অজিত রবিদাস, নয়ন চক্রবর্তী, রিন্টু মালাকার, প্রবিন্স সুচিয়াং, রিয়া রবি দাস।
এছাড়াও পদাদিকার বলে সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম তত্ত্বাবধায়ক হিসেবে উদযাপন কমিটিতে যুক্ত থাকবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, রেদওয়ান আহমদ রুম্মান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, রাহেল আহমদ, সামি আহমদ প্রমুখ।
উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও সদস্য সচিব জমির উদ্দিন বলেন, আমরা প্রতিবারের মতো এবারও মাসব্যাপী কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছি। তবে এবার ব্যতিক্রমধর্মী কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা ৪ টি ধাপে কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক, রাজনীতিবীদসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
যে চারটি ধাপে কর্মসূচিগুলো বাস্তবায়িত হবে:
প্রথম ধাপ সচেতনতা সৃষ্টির কার্যক্রম: স্কুল ও কলেজে সড়ক নিরাপত্তা ক্লাস, পথচারী সচেতনতা ক্যাম্পেইন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার উৎসাহিতকরণ, পোস্টার ও ব্যানার প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ক্যাম্পেইন।
দ্বিতীয় ধাপ জনসম্পৃক্ততা: রাজনীতিবিদ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়, ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে আলোচনা সভা, স্থানীয় গণমাধ্যমে টকশো, ড্রাইভার-যাত্রী সংলাপ, ট্রাফিক আইন মানার বিশেষ অভিযান এবং সেফটি স্টিকার বিতরণ।
তৃতীয় ধাপ শিক্ষা ও বাস্তবায়ন: দুর্ঘটনার কারণ ও সমাধান বিষয়ক গবেষণা সেমিনার, স্কুল-কলেজে নিরাপদ সড়ক কুইজ প্রতিযোগিতা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, ঝুঁকিপূর্ণ মোড়ে সাইনবোর্ড ও রিফ্লেক্টর স্থাপন এবং সড়ক নিরাপত্তা ডকুমেন্টারি প্রদর্শনী।
চতুর্থ ধাপ: ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও মূল্যায়ন: জাতীয় র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান, ড্রাইভারদের ফ্রি হেলথ চেকআপ, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান, ধর্মীয় আলোচকদের সঙ্গে গোল টেবিল বৈঠক, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান এবং সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন।
বিশেষ উদ্যোগ: পূজা মণ্ডপে জনসচেতনতামূলক প্রচারণা, সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় মানববন্ধন, স্থানীয় সংসদ সদস্যের সাথে মতবিনিময়, রাস্তার গর্ত ভরাট, ঝোপঝাড় পরিস্কার, রাস্তা সংস্করণ ও বৃক্ষরোপণ কর্মসূচি।







