জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাব্বির, সম্পাদক মহিউদ্দিন
সিলেটের জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে ২০২৬–২৯ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মৌলভী ছাইর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাব্বির আহমদকে সভাপতি এবং ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মহিউদ্দিন হায়দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি মো. আব্দুল হামিদ (প্রধান শিক্ষক, ঈদগাহ বাজার উচ্চবিদ্যালয়); সহ সভাপতি মো. ছালিক আহমদ চৌধুরী (অধ্যক্ষ, লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ) ও অসীম কান্তি ভৌমিক (সহ-প্রধান শিক্ষক, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন); যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম (সহকারী শিক্ষক, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়) এবং অর্থ সম্পাদক মো. মুহিব্বুর রহমান (জ্যেষ্ঠ শিক্ষক, কাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়)।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খালেদ আহমদ খান (জ্যেষ্ঠ শিক্ষক, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রায়মোহন বিশ্বাস (জ্যেষ্ঠ শিক্ষক, ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন), প্রচার সম্পাদক পদে ফনিভূষণ বিশ্বাস (জ্যেষ্ঠ শিক্ষক, জকিগঞ্জ গার্লস হাইস্কুল) এবং মহিলাবিষয়ক সম্পাদক পদে নিপা বালা (সহকারী শিক্ষক, গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ) নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যাশা করছেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে জকিগঞ্জ উপজেলায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের অধিকার সংরক্ষণ ও সংগঠনের কার্যক্রম আগামীতে আরও গতিশীল হবে।







