জুড়ীতে প্রবাসীকে সংবর্ধনা প্রদান
ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সাউথ জুড়ী স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক পলাশ সেনের বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার ( ৬ সেপ্টেম্বর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত)আব্দুল মালিক, পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন, জুড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ,সাউথ জুড়ী স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা দিবাকর দাস। সাউথ জুড়ী স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা শাওন দে, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য-সচিব সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ রোপন, ক্রীড়া সংগঠক মাহবুব আলম জলিল, জায়ফর নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুড়ী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসানুল আম্বিয়া সোহান, জুড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোবের আহমদ,ব্যবসায়ী সোনাকান্ত দাশ, প্রবাসী আবদুল্লাহ শহীদ জাবের প্রমুখ।
এছাড়াও ক্লাবের খালেদ, জয়নাল, আকাশ, সায়মন, তুহিন, সাঈদ, আলিফ, বাশার,তারেক, ফাহিম, জয়, সায়েম তায়েফসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।







