খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় নদীভাঙনের ঝুঁকি থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, সহকারী কমিশনার ভূমি তৌফিক আনোয়ার ।
সংশ্লিষ্টরা জানান, খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে গুরুত্বপূর্ণ সড়কটি হুমকির মুখে ছিল। ভাঙন রোধ এবং সড়ক সুরক্ষার লক্ষ্যে নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ বাস্তবায়িত হলে নদীভাঙনের ক্ষতি কমবে এবং স্থানীয় জনগণের যাতায়াত আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। নদীভাঙন প্রতিরোধে এ ধরনের কার্যক্রম স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







