নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে অভিহিত করলেন ট্রাম্প

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।এর ফলে রিপাবলিকানদের একচ্ছত্র সমর্থনে আইন পাসের সুযোগ শেষ হয়ে আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে ট্রাম্প তার প্রধান হাতিয়ার হিসেবে ভেটো ক্ষমতা ব্যবহারের ঘোষণা দিয়েছেন এবং নিজেকে রসিকতা করে মিষ্টার ভেটো হিসেবে অভিহিত করেছেন।
মার্কিন সংবিধানের ধারা ১, অনুচ্ছেদ ৭ অনুযায়ী যেকোনো বিল পাস করতে হলে প্রেসিডেন্টের অনুমোদন বা স্বাক্ষর লাগে। প্রেসিডেন্ট এতে সম্মতি না দিয়ে ফেরত পাঠালে তা ভেটো হিসেবে গণ্য হয়। তবে কংগ্রেস যদি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পুনরায় পাস করে, তবে প্রেসিডেন্টের ভেটো বাতিল হয়ে বিলটি আইনে পরিণত হয়।
সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কোনো সাধারণ বিল পাস করতে ৬০ ভোটের প্রয়োজন হয়। তবে জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার বা মার্কিন যুদ্ধক্ষমতা কমানোর ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বিল তোলা সম্ভব, যা ট্রাম্প সরাসরি ভিটো দিতে পারেন।
ইতিহাসে প্রেসিডেন্টদের দেওয়া ভেটো বাতিলের সংখ্যা খুবই কম। ট্রাম্প তার প্রথম ও দ্বিতীয় মেয়াদ মিলে মোট ১২ বার ভেটো ক্ষমতা ব্যবহার করেছেন, যার মধ্যে মাত্র একবার কংগ্রেস দুই-তৃতীয়াংশ ভোটে বাতিল করতে পেরেছিল।
৩ জানুয়ারি নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর ডেমোক্র্যাট ও ট্রাম্পের মধ্যে সরকারি বাজেট এবং ঋণের সীমা বাড়ানো নিয়ে বড় ধরণের দরকষাকষি হবে। ট্রাম্প নিজে ইঙ্গিত দিয়েছেন যে প্রথম এক-দুই মাস ভেটো প্রয়োগের পর পরিস্থিতি অনুযায়ী সমঝোতা বা চুক্তির পথেই হাঁটতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস






