মাধবপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি সাইফুল, সম্পাদক আবিদ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এ কে এম সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. আবিদ মিয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে এ কে এম সাইফুল ইসলাম ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছানোয়ার মো. রেজাউল করিম পেয়েছেন ১৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আবিদ মিয়া ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ফখরুজ্জামান পেয়েছেন ১৫৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. আশিকুল ইসলাম ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে মো. খলিলুর রহমান ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুল আমিন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মুজিবুর রহমান ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।







