মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন মোতালিব
লাখাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যুবনেতা মোতালিব মিয়া।
১০ মে কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটি গঠন করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ ধারা অনুযায়ী ৪ সদস্যের সমন্বয়ে অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অ্যাডহক কমিটির নের্তৃবৃন্দরা হলেন সভাপতি মোতালিব মিয়া,শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত),অভিভাবক প্রতিনিধি মোঃ ইসরাইল মিয়া(উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত) ও সদস্য সচিব অধ্যক্ষ মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ।
উল্লেখ্য যে মোতালিব মিয়া লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের মোঃ গিয়াস উদ্দিন এর ছেলে।
মোতালিব মিয়া ২নং মোড়াকরি ইউনিয়নের যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে জেলা ও উপজেলা যুবদলের নের্তৃবৃন্দের দিকনির্দেশনায় দল কে সুশৃঙ্খলভাবে গোছানোর লক্ষ্যে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন এবং আওয়ামী সরকারের আমলে অনেক মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি ।







