সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত তাজরুল ইসলাম
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার ৩৭.১৪.৯১০০.০০০.৪০০.৬৩.০০০৫.২৫.৫০৪ নম্বর স্মারকে বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক স্বাক্ষরিত আদেশে তাকে সভাপতি মনোনীত করা হয়। এছাড়া এ কমিটিতে আরও রয়েছেন শিক্ষক প্রতিনিধি মো. হাবিজ মিয়া, অভিভাবক প্রতিনিধি মো. আবুল হোসেন বখত, সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।







