নবীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর অর্থ – সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমম্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রাণিসম্পদ আওতায় সুফলভোগি খামারিদের মাঝে জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ছাগল, অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজনে উপজেলার মাঠে এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী পরিবারের হাতে এসব ছাগল তুলে দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া ও তার সহধর্মিণী সিমি কিবরিয়া, উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, উপজেলা ক্রীয়া কমিটির সাধারণ সম্পাদক মুকিদর রহমান চৌধুরী সেলিম, পজিব প কমকর্তা শাকিল আহমেদ। এসময় উপজেলার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর। প্রাণিসম্পদ বিভাগের এই সহায়তার মাধ্যমে সুফলভোগী পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং তাদের আমিষের চাহিদাও পূরণ হবে। বিতরণকৃত সঠিকভাবে লালন-পালন করার জন্য সুফলভোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে এই ধরনের সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫ টি পরিবারকে ৫০ টি ছাগল ভিতরণ করা হয়েছে।








