অপরাধীদের শাস্তি না হওয়ায় খুন, ধর্ষণ বেড়েই চলছে: ডা: রিয়াজ
অপরাধীদের কঠোর শাস্তি না হওয়ার কারণে সিলেট সহ গোটা দেশের মধ্যে খুন ধর্ষণ চাঁদাবাজি ছিনতাই দিন দিন বেড়েই চলছে এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ তিনি আরো বলেন একজন খুনির সঠিক বিচার হলে অন্য একজন খুনি অস্ত্র হাতে নিতে সাহস হতো না। সিলেটে গত এক বছরের মধ্যে একজন পুলিশ সহ ২৪টি হত্যাকান্ড এবং ৪৪টি ধর্ষণ সংগঠিত হয়েছে যা সিলেটবাসী কখনো আশা করিনি। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসনের কাছ থেকে যে পরিবর্তন প্রত্যাশা ছিল তা আমরা দেখতে পাইনি। সবার আগে আইনের পরিবর্তন হওয়া প্রয়োজন পুলিশের মধ্যে একটি স্বাধীন আইন করা দরকার না হয়। রাজনীতিকরনের জায়গা থেকে পুলিশ প্রশাসন বেরিয়ে আসতে পারবে না। তিনি আরো বলেন সরকারের উচিত পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেয়া কিন্তু গণমাধ্যম সহ দেখা যায় পুলিশ ভাল কাজ করতে গিয়ে সরকার দলীয় নেতাদের চাপে বদলি সহ শাস্তি গ্রহণ করতে হয়। যা সরকার ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা কারো নতি স্বীকার না করে শততার সাথে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সিলেটবাসী আপনার সাথে থাকবে। ডা: রিয়াজ আরও বলেন সারাদেশে এমনিতেই তীব্র গরম ফ্যানের বাতাস পাওয়ার সুযেগও পাওয়া যাচ্ছে না। লোডশেডিংয়ের কারণে ২৪ ঘন্টা ১২ ঘন্টা বিদ্যুৎ থাকছে না লাইনে পানি পাওয়া যাচ্ছে না, দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে। গ্যাস সরবরাহ না থাকায় ৩ থেকে ৪ হাজার কলকারখানা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য সর্বপ্রথম অবৈধ বিদ্যুৎ সংযোজন বিচ্ছিন্ন করতে হবে। এলএনজি সরবরাহ বাড়াতে টার্মিনাল স্থাপন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত টার্মিনাল গুলো মেরামত করে জরুরী ভিত্তিতে সমাধান করতে হবে।
শুক্রবার (১৪ আগষ্ট) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর কমিটির নিয়মিত মাসিক বৈঠক মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর সেক্রেটার হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিলেট মহানগর এর সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সহ সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহীদ, আলহাজ্ব আব্দুল বারী, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ বোরহান উদ্দিন, এসিস্ট্যেন্ট সেক্রেটারি মোহাম্মদ জাবেদ আহমদ, সংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, কে ফখরুল ইসলাম, মোহাম্মদ জাহের আহমেদ, মোঃ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান রনি, প্রশিক্ষণ সম্পাদক কারী আব্দুল হান্নান,দাওয়াহ ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান , ছাত্রী ও মহিলা কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সদস্য আলহাজ্ব নাজির আহমদ, মোঃ মাইনুদ্দিন প্রমুখ।







