শাবিপ্রবি জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ, সদস্য সচিব রিয়াজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
(২ জুন) সংগঠনটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের কেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশিদ আবরার এবং সদস্য সচিব হিসেবে একই শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. রিয়াজ হোসেন মনোনীত হয়েছেন।
এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মিসবাহুর রহমান জাহিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মুহাম্মদ রবিউল হোসেন, মুখ্য সংগঠক পদে আমিনুল ইসলাম জীবন দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ প্রদান করা হয়।
নতুন দায়িত্বের বিষয় জানিয়ে রাশিদ আবরার বলেন, “বর্তমান ছাত্র রাজনীতি অনেক ক্ষেত্রেই সন্ত্রাস,অবৈধ্য প্রতিপত্তি প্রদর্শনের রাজনীতিতে রুপ নিয়েছে। কিন্তু যারা প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা বুঝে রাজনীতি করতে চায় তাদের জন্য বাংলাদেশে তেমন কোনো ছাত্রদের রাজনৈতিক দল গড়ে উঠেনি।”
“দেশ%A







