শাবিপ্রবি স্বপ্নোত্থানের প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২৫’ নামে প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরআগে ১৩ ডিসেম্বর প্রথম ধাপে মৌলভীবাজার জেলার কুলাউড়ার বিজয়া চা বাগানের শ্রমিকদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
স্বেচ্ছাসেবীরা জানান, এই ধাপে সর্বমোট ১৭৫টি পরিবারের মাঝে নতুন কম্বল এবং প্রায় ১২০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্বপ্নোত্থানের সভাপতি মামুন হোসেন বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও আমরা শীতবস্ত্র বিতর কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এই যাত্রায় যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি ‘স্বপ্নোত্থান’ পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।”








