সিলেট মহানগরের গোয়াবাড়ী এলাকায় মডার্ণ ফামের্সীতে হামলা ও লুটপাট
সিলেট মহানগরে ৮নং ওয়ার্ডের গোয়াবাড়ী এলাকার হাদি ম্যানশনে সিলেট মহানগরের ছাত্রলীগ নেতা মোঃ সুহান মিয়ার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান মডার্ণ ফার্মেসীতে হামলা ও লুটপাঠের খবর জানা গেছে। জানা যায় যুক্তরাজ্যে অবস্থানকারী মোঃ সুহান মিয়া উক্ত মডার্ণ ফার্মেসীর প্রোপাইটর সুমন আহমদ এর আপন ছোট ভাই। উল্লেখিত মোঃ সুহান মিয়া বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের ৮নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বশীল পদে থাকার কারণে গতকাল ০২/০৩/২০২৬ ইংরেজী তারিখ বেলা ৪.০০ ঘটিকার সময় স্থানীয় ছাত্রদলের সন্ত্রাসী ক্যাডার বাহিনীমোটরসাইকেল যোগে হকিষ্টিক, জিআই পাইপ, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে উক্ত ছাত্রলীগ নেতা মোঃ সুহান মিয়ার বড় ভাই সুমন আহমদের পরিচালনাধীন মডার্ণ ফার্মেসীতে প্রবেশ করে ফার্মেসীতে থাকা উক্ত ফার্মেসীর প্রোপাইটর সুমন আহমদ ও অন্যান্য কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিলে তাহারা সবাই ভয়ে ফার্মেসী হতে বের হয়ে যায়।
এ সময় হামলাকারীগণ ক্যাশে রক্ষিত নগদ প্রায় ২ লক্ষ টাকা ছিনাইয়া নেয় এবং ফার্মেসীতে রক্ষিত প্রায় ৪/৫ লক্ষ টাকার ঔষধের ক্ষতিসাধন করে। উক্ত ছাত্রলীগ নেতা মোঃ সুহান মিয়া এর বড় ভাই মডার্ণ ফার্মেসীর প্রোপাইটর সুমন আহমদ সংশ্লিষ্ট কতোয়ালী থানায় মামলা করতে গেলে তাহার পরিবার কে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে থানা কর্তৃপক্ষ
কোন মামলা নেয়নি।
এদিকে ছাত্রলীগ নেতা মোঃ সুহান মিয়ার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান মডার্ণ ফার্মেসীতে হামলা ও লুটপাঠ হওয়ার কারণে এবং এ বিষয়ে থানা কর্তৃপক্ষ কোন মামলা না নেওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ ইহার তীব্র নিন্দা ও ক্ষোভ জ্ঞাপন করেন।







