সুনামগঞ্জে নৌকা ডুবে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ তিন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে ডিঙ্গি নৌকা দিয়ে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একেই ঘটনায় আরও তিনজন এখনও নিখোঁজ রয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর মৃত সুবল দেবনাথের ছেলে অরুণ দেব নাথ (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার রাত ৩টায় জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী বালুচর এলাকায় এই ঘটনা ঘটে।
শনিবার সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল নিখোঁজ,জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ(৫৫),মৃত অনিল দেব নাথের দুই ছেলে অধির দেবনাথ (৫০) ও মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৫২) উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে।
স্থানীয় এলাকাবাসী জানান,স্থানীয় মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় ভবানীপুুরের কয়েকজন হিন্দু ধর্মের লোকজন গিয়েছিলেন। রাত ৩টার দিকে ওই গ্রাম থেকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা থাকা জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ(৫৫),মৃত অনিল দেব নাথের দুই ছেলে অধির দেবনাথ (৫০) ও মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৫২) ও অরুণ দেব নাথ নিখোঁজ হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ শুরু করেছে।







