তোমার মুক্তি নেই

তোমার মুক্তি নেই
আকতার সাদিক চৌধুরী
জানি তোমার কোনো অপরাধ নেই,
তুমি নির্দোষ-নিস্পাপ এক মাটির পুতুল।
তবুও তোমায় বন্দি করেছি হৃদয়ের মনিকোঠায়,কেন জানো? ভালোবাসি!
তাই, আমার চোখ আমার প্রেম, কখনো তোমায় মুক্তি দেবে না।
এই রায় হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের নয়, এই রায় আমার আদালতের।
আজীবন বন্দি হয়ে থেকো, ভালোবাসার বন্দিশালায় তোমার মুক্তি নেই!





