লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখে মুগ্ধ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্য
লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘুরে গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দীন চৌধুরী এবং সাবেক উপাচার্য প্রফেসর ড. মুসলেহ উদ্দিন আহমেদ।
শনিবার (০২ আগস্ট ২০২৫) বিকালে তাঁরা লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন ভবন ও শহিদমিনার ঘুরে দেখেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক ভৌত অবকাঠামো দেখে মুগ্ধ হন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করেন। এসময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সের ডীন প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন এবং স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট এর সাবেক ডীন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে দেখার জন্য তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।








