হাদীর খুনিদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ছাত্র শক্তি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জুম্মার নামাজের পর জামেয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। অপর দিকে বিকেলে ছাত্র শক্তি বিক্ষোভ মিছিল করে একেই স্থানে মিলিত হয়ে বক্তব্য রাখে।
এ সময় বক্তব্য রাখেন,জেলা এনসিপি আহ্বায়ক উসমান গণী,ফয়সল আহমেদ,যুগ্ম আহ্বায়ক শাহীন আলম ও জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক।
অপর দিকে সমাবেশ জেলা ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের পরিচালনায় বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন। বিশেষ অতিথি হিসাবে ওমান জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ উসমানী, নবী হোসেন, জেলা জমিয়তের দফতর সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ তাফাজ্জুল হক চৌধুরী, মাওলানা আসআদ আহমদ, সদর উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসরুজ্জামান, পৌর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আম্মার প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তাগন বলেন, দেশপ্রেমিক,সাহসী কণ্ঠস্বরদের শেষ করে দিতেই পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দাবী করে বক্তাগন বলেন, বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতা ছেড়ে দেওয়ার হুশিয়ার উচ্চারণ করেন বিক্ষোভ সমাবেশে বক্তাগণ।
একেই সাথে ওসমান হাদীর খুনীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দায়িত্বশীলদের প্রতি আহবান জানান। যদি এর ব্যতিক্রম হয় তাহলে বাংলাদেশে ভারতের দূতাবাস থাকতে দেওয়া হবে না হুশিয়ার করেন বক্তাগন।







