বলভদ্র ব্রীজ ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন নির্বাহী প্রকৌশলী
লাখাই উপজেলার মোড়াকরি এলাকায় বলভদ্র ব্রীজের সংযোগ সড়কের ভাঙ্গন স্হল পরিদর্শন করেন বি-বাড়ীয়া জেলার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সহ একটি টিম।
পরিদর্শনকালে উপস্থিত জনতার সামনে নির্বাহী প্রৌকশলী মোঃ জহিরুল ইসলাম বলেন আগামী ৩ দিনের মধ্যে ব্রীজের গোড়ায় যে ভাঙ্গন দেখা দিয়েছে তা মেরামত করে দেয়া হবে বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বি-বাড়ীয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রুখন উদ্দীন ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ জুবায়ের হাসান।
সরেজমিনে গিয়ে দেখা যায় বলভদ্র ব্রীজের উত্তর অংশ পশ্চিম পার্শ্বে ও পূর্ব পাশে অতিভারী বর্ষনের ফলে বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গনের কারণে বড় ধরনের দূর্ঘটনা ঘটে প্রাণহানীর সম্ভাবনা রয়েছে। এই ভাঙ্গনের কারণে পরিবহনের চালক ও যাত্রীরা আতংকে রয়েছে ।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন,বলভদ্র ব্রীজের উত্তর অংশ থেকে লাখাই উপজেলার অভ্যন্তরে ১২৮ মিটার পর্যন্ত বি-বাড়ীয়া জেলার সড়ক বিভাগের আওতাভুক্ত হওয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং সরেজমিনে বিষয়টি দেখেছি এবং অতিদ্রুত পূনঃ মেরামত করার জন্য ব্যবস্থা নেয়া হবে।







