সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকার গঠনের আড়াই মাসের মাথায় শনিবার (২ মে) সিলেট সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প, বাসিয়া খাল খনন কাজ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সফর হওয়ায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দিনশেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন।






