দিরাইয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে হিরা মিয়া (৪৭) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. আব্দুল মোতালিব সহ পুলিশের একটি দল উপজেলার তলবাউশী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তলবাউশী সাকিন থেকে গ্রেফতার হিরা মিয়া দিরাই উপজেলার বাউশী (তল বাউশী) গ্রামের মৃত শরফত আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, হিরা মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, “পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।”
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হিরা মিয়াকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







