মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির বারে হামলা
মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির বারে ঢুকে হামলার ঘটনায় ২ জন আহত হয়েছেন। তারমধ্যে গুরুত্বর আহত হয়েছেন সুজন খান নামের এক ব্যক্তি। সোমবার দুপুরে জেলা আইনজীবি সমিতির ৩নং ভবণে ঘটনাটি ঘটে।
জানা যায়, দীর্ঘ দিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছে জসিম খান ও জমসেদ খান পরিবাবের মধ্যে। এই বিরোধ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। পরে বিষয়টি নিয়ে মৌলভীবাজার সদর থানায় জমসেদ খান একটি সাধারণ ডায়েরি করেন ৭ জনকে অভিযুক্ত করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল মৌলভীবাজার নির্বাহি ম্যাজিস্ট্রেটের আদালতে। সোমবার এই মামলায় হাজিরা দিতে আসে উভয়পক্ষ। হাজিরা শেষে উভয়পক্ষ জেলা আইনজীবি ভবণের ভিতরে গিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় জমসেদ খান, সাকের খান ও তারেক খান সহ আসামীরা দেশিয় অস্ত্র নিয়ে জসীম খান, বেলাল খান, সুজন খান সহ বেশ কয়েকজনের হামলা করে। হামলায় সুজন খান গুরুত্বর আহত হন। ঘটনার সময় আদালতে আসা লোকজন আতংকিত হয়ে যায়। পরে স্থানীয়রা এসে আহতদেরকে উদ্ধার করে মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে জসিম খান জানান, আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবি বারে যাই। সেখানে জমসেদ খানের লোকেরা আমাদের উপর হামলা চালায়। হামলায় দুইজন আহত হন। তার মধ্যে গুরুত্বর আহত হয়েছেন সুজন খান। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। এই ঘটনায় আমরা থানায় মামলা করবো।
মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক জানান, বিবাদমান দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বারে আসে। একটি পক্ষ আরেকটি পক্ষের উপর বার ভবণে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা বিব্রত।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বারের আইনজীবিদের সাথে কথা বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







