ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুই সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ
ছাতকে ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ভিজিএফ’র চাল আত্মসাৎ ও উন্নয়ন প্রকল্পের কাজে ইউনিয়নের মহিলা মেম্বারদের সম্পৃক্ত না করা সহ বিভিন্ন ধরণের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউনিয়নের ২ জন মহিলা সদস্য চেয়ারম্যান আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
রবিবার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন, ভাতগাঁও ইউনিয়নের মহিলা সদস্য জালিয়া গ্রামের সেবিনা বেগম।
লিখিত এ অভিযোগে স্বাক্ষী হিসেবে রয়েছেন আরেকজন মহিলা সদস্য আনুজানী গ্রামের শিল্পী বেগম।
অভিযোগ থেকে জানাগেছে, দুইজন মহিলা সদস্যাদের বাদ দিয়েই ইউনিয়নের অধিকাংশ কার্যক্রম পরিচালনা করছেন ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন। উন্নয়ন কাজে তাদের সম্পৃক্ত করা হয় নি। সরকারি বরাদ্ধের টাকা- চাল আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান। বিভিন্ন সময় চাল বিলি বন্ঠন করা হলে তাদেরকে নিয়ে ফটো সেশন করেন চেয়ারম্যান। কিন্ত তাদের এসব অসহায় লোককে চাল দেয়া হয় নি।
সর্বশেষ গত ২২ মে ইউনিয়নের ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। এ সময় দুইজন মহিলা সদস্যার কোন লোকদের
চাল দেয়া হয়নি। গরীব-অসহায়দের চাল না দিয়ে তিনি চাল আত্মসাৎ করেছেন।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনের সাথে যোগাযোগ করতে চাইলে তাঁর মোবাইল নাম্বারটি বার-বার বন্ধ পাওয়া গেছে (০১৭১৬-১৩৮৭৭৯) যার কারণে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয় নি।







