বিশ্বনাথে ইসলামী ব্যাংক গ্রাহকদের অবস্থান কর্মসূচী পালন
অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে বিশ্বনাথে অবস্থান কর্মসূচি পালন করেছে সচেতন গ্রাহকবৃন্দ।
সোমবার (৮ জুন) দুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বিশ্বনাথ উপজেলার উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য মাষ্টার ইমাদ উদ্দিন, আব্দুস সোবহান (মেম্বার), মোহাম্মদ মতিউর রহমান, জাহিদুর রহমান, মাষ্টার বাবুল মিয়া, আব্দুল মুকসিত আখতার, আশিকুর রহমান, শামিম আহমেদ, রুবেল আহমেদ মেম্বার, আব্দুল কাইয়ুম, ফরিদ উদ্দিন, আব্দুল মজিদ প্রমুখ।







