মধ্য সিংহগ্রাম হিলফুল ফুজুল যুব সংগঠনের নতুন কমিটি গঠন
লাখাই উপজেলার মধ্য সিংহগ্রাম হিলফুল ফুজুল যুব সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
৭ জুন রাতে মধ্য সিংহগ্রাম হিলফুল ফুজুল যুব সংগঠনের নতুন কমিটি গঠন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার দুলাল আহমেদ কে সভাপতি,সামছুল আলম কে সিনিয়র সহসভাপতি, মুসাউল আলম কে সাধারণ সম্পাদক,আবুল বাশার কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম সাবাল কে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা রুহুল এহসান মুত্তাকিী কে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মধ্য সিংহগ্রাম হিলফুল ফুজুল যুব সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়।







