সিলেট মহানগর যুবদল নেতা আজাদ রহমানের চমক যুবনেতা থেকে ব্যবসায়ী নেতা
সিলেটের ঐতিহ্যবাহী বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজাদ রহমান। প্রথমবারের মতো এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিপুল ভোটে বিজয়ী হন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজাদ রহমান বাজারের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ব্যবসায়ীরা তাঁর প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।
তিনি বলেন, “মানুষের মন জয় করতে হলে মানুষকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। এই নীতিকে ধারণ করেই আমি সামনের দিনগুলোতে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরও জানান, বৃহত্তর মদিনা মার্কেটের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়ন এবং একটি সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন।
উল্লেখ্য, আজাদ রহমান বর্তমানে সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তবে ব্যবসায়ী সমিতির দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বাজারের সকল ব্যবসায়ীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। অন্য দিকে খুব অল্প সময়ের মধেই তিনি ব্যবসায়ীদের মন জয় করতে পেরেছেন বলেই তাকে ব্যবসায়ীরা মিলে তাকে সাধারন সম্পাদক নির্বাচিত করেছেন।
সবশেষে তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, নির্বাচন পরিচালনা কমিটি এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।







