দিরাইয়ে তিন লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার
সুনামগঞ্জের দিরাইয়ে তিন লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ জহর মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দিরাই থানার রাজানগর ইউনিয়নের হরনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জহর মিয়া হরনগর গ্রামের মিয়াফর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ইসমাইল মিয়া সহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় হরনগর গ্রামের রাস্তা থেকে স্থানীয়দের সহায়তায় জহর মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে তিন লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।গ্রেপ্তারের পর জহর মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে দিরাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান। তিনি আরও বলেন, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।







